শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া | চ্যানেল আই অনলাইন

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিমান ঘাঁটি ও ইউনিটসমূহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন ও উন্নয়ন করা হবে। উল্লেখযোগ্যভাবে, এই সময়কালে বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত থাকবে এবং আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হবে।

মহড়ায় যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট, সারফেস টু এয়ার মিসাইল (এসএএম) ইউনিট এবং আনম্যানড এরিয়াল সিস্টেম (ইউএএস) সহ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এই মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ বিভিন্ন ধরনের এয়ার ওয়ারফেয়ার কৌশল অনুশীলন করবেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) এর বিভিন্ন ইউনিটসমূহও এই মহড়ায় অংশগ্রহণ করছে। এই যৌথ অংশগ্রহণ দেশের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

Scroll to Top