৫৩ বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশে নভোচারী পাঠালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘আর্টেমিস-২’-এর ১০ দিনের মিশনে চার নভোচারী ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে যাত্রা করেন। নাসার ‘আর্টেমিস-টু’ মিশনকে চাঁদে সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উৎক্ষেপণের পর সংবাদ সম্মেলনে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা ‘নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল’ আছেন। ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।




