ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব, হরমুজ প্রণালি উন্মুক্ত করার শর্ত ট্রাম্পের – DesheBideshe

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব, হরমুজ প্রণালি উন্মুক্ত করার শর্ত ট্রাম্পের – DesheBideshe

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব, হরমুজ প্রণালি উন্মুক্ত করার শর্ত ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ১ এপ্রিল – ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব কোনোভাবেই বিবেচনা করবে না।

বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন। ওই পোস্টে ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি যখন সম্পূর্ণ উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, ঠিক তখনই তারা বিষয়টি বিবেচনা করবেন।

এর আগ পর্যন্ত ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেওয়া হবে অথবা তাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান বা অন্য কোনো স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের সত্যতা বা নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এনএন/ ১ এপ্রিল ২০২৬



Scroll to Top