মেসির গোল, প্রীতি ম্যাচে বড় জয় আর্জেন্টিনার | চ্যানেল আই অনলাইন

মেসির গোল, প্রীতি ম্যাচে বড় জয় আর্জেন্টিনার | চ্যানেল আই অনলাইন

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে বড় জয় তুলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার হওয়া ম্যাচে ৫-০ গোলের বড় জয় তুলেছে আলবিসেলেস্তেরা। ম্যাচে গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের লা বোমবেনেরা স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের চার মিনিটের সময় থিয়াগো আলমাদার অ্যাসিস্টে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ। দ্বিতীয় গোল পেতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মেসিদের। ৪৩ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্টে নিজের প্রথম ও আর্জেন্টিনার দ্বিতীয় গোল করেন মেসি।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর ৫০ মিনিটের সময় পেনাল্টি থেকে আরেকটি গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস ওটামেন্ডি। এরপর ৬৮ মিনিটের সময় জাম্বিয়ার ডি চান্দা আত্মঘাতী গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিকোলাস গঞ্জালেজের অ্যাসিস্টে জাম্বিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ভ্যালেন্টিনো বার্কো। তার গোলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আগের প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে মৌরিতানিয়ার বিপক্ষে জিতেছিল আর্জেন্টিনা।

Scroll to Top