কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দাউদ মিয়া।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে থাকা এ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দাউদ মিয়া এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। গত বছরের ২ মার্চ তাকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে দাউদ মিয়ার পূর্বসূরি মুহাম্মদ রফিকুল ইসলামকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি-এনএপিডির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

সরকারি মাধ্যমিক স্কুলের জন্য সুখবর

মঙ্গলবারই এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Scroll to Top