ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলের শুরতেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। আসন্ন এই সফরের জন্য দুই ফরম্যাটের আলাদা আলাদা দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক এবং ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার দলে নেই। আইপিএল খেলার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। স্যান্টনারের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের ভেন্যুও মিরপুর। দ্বিতীয় ওয়ানডে শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সাগরিকায়।
ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
টি-টুয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।




