মার্চের ২৮ দিনেই রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে – DesheBideshe

মার্চের ২৮ দিনেই রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে – DesheBideshe

মার্চের ২৮ দিনেই রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে – DesheBideshe

ঢাকা, ২৯ মার্চ – চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনেই দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। এই সময়ে ব্যাংকিং চ্যানেলে মোট ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান এর আগে যেকোনো মার্চ মাসের তুলনায় এটি সর্বোচ্চ প্রবাসী আয়।

পূর্বে মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার যা এবার নতুন রেকর্ডে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার।

এই অংক গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৮০ শতাংশ বেশি। অপরদিকে ২০২৪ থেকে ২০২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার যা একক কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এ এম/ ২৯ মার্চ ২০২৬



Scroll to Top