রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকার সামনে থেকে আলোচিত কনটেন্ট নির্মাতা আর এস ফাহিম চৌধুরী-কে ঘিরে ধরে আটক করে জনতা ও শিক্ষার্থীদের একটি দল। রোববার (২৯ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটে, যখন তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তার পূর্বের বিতর্কিত কর্মকাণ্ড এবং ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে ক্ষোভ থেকেই তাকে ঘিরে ধরা হয়। পরে শিক্ষার্থীরা তাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ফাহিমকে পুলিশের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে আটকে রেখেছিলেন, যাতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে মো. জাহাঙ্গীর জানান, উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তার জন্য ফাহিমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে।


