দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শনে তদন্তকারী দল | চ্যানেল আই অনলাইন

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শনে তদন্তকারী দল | চ্যানেল আই অনলাইন

রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ঘাটের পরিস্থিতি ঘুরে দেখেন এবং প্রাথমিকভাবে ঘটনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটিও পরিদর্শন করে। এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির আহ্বায়ক মো. মুহিদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Scroll to Top