রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক মুসলমানের জীবনে এক ভয়াবহ পরিবর্তন লক্ষ করা যায়। রমজানে যে মসজিদগুলো মুসল্লিতে ঠাসা থাকত, ঈদের পরদিন থেকেই সেগুলো প্রায় ফাঁকা হয়ে যায়।
যে মানুষটি পুরো মাস মিথ্যা, গিবত বা অনৈতিক কাজ থেকে দূরে ছিলেন, শাওয়ালের চাঁদ ওঠার পরই তিনি আবার পুরনো অভ্যাসে ফিরে যান।
প্রশ্ন জাগে, তবে কি আমাদের ইবাদত ও নৈতিকতা কেবল একটি মাসের জন্যই সীমাবদ্ধ? আমরা কি কেবল রমজানের রবের ইবাদত করি, নাকি সারা বছরের রবের?



