নিজের ওজনের সমান পয়সা উপহার পেলেন তরুণী

নিজের ওজনের সমান পয়সা উপহার পেলেন তরুণী

নাতনির বিয়েতে তার ওজনের সমান পয়সা (কয়েন) উপহার দেওয়ার শখ ছিল নানার। সে ইচ্ছা পূরণ করতে সময় লেগেছে প্রায় দেড় বছর। অবশেষে জমানো কয়েন দাঁড়িপাল্লায় মেপে নাতনির হাতে তুলে দিয়ে স্বপ্ন পূরণ করলেন বগুড়ার আব্দুল কাদের প্রামাণিক।

নিজের ওজনের সমান পয়সা উপহার পেলেন তরুণী

শুক্রবার (২৭ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পাল্লায় বসানো হয়েছে ২২ বছর বয়সী অন্তসত্বা নাইমাকে, অন্য পাল্লায় তোলা হয় জমিয়ে রাখা কয়েন। বেশিরভাগই পাঁচ টাকার কয়েন। ব্যতিক্রমী এই আয়োজন মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে।

জানা যায়, তরুণীকে উপহার দেওয়া কয়েনের ওজন প্রায় ৭০ কেজি। বড় মেয়ের বিয়ের পর তার ঘরে প্রথম সন্তান জন্মের পর থেকে এমন একটি উপহার দেওয়ার পরিকল্পনা করেন আব্দুল কাদের ও তার স্ত্রী। সেই সময় থেকেই তারা মাটির ব্যাংকে কয়েন জমাতে শুরু করেন। তবে এই স্বপ্ন পূরণ দেখার আগেই মারা যান আব্দুল কাদেরের স্ত্রী।

শুক্রবার আব্দুল কাদেরের বাড়িতে এ উপলক্ষে আয়োজন করা হয় ছোট্ট এক অনুষ্ঠান। প্রতিবেশী ও স্বজনরা ভিড় করেন দাঁড়িপাল্লায় মেপে কয়েন দেওয়ার দৃশ্য দেখতে। উপস্থিত অনেকে একে ভালোবাসা আর মমতার অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা আব্দুল কাদের জানান, তিলে তিলে জমানো এই পয়সাগুলো নাতনিকে দিতে পেরে তিনি ভীষণ খুশি। দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হওয়ায় মনে এক ধরনের তৃপ্তি কাজ করছে।

সূত্র ও ছবি : এশিয়া পোস্ট

Scroll to Top