জুলাই বিপ্লবে সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি – DesheBideshe

জুলাই বিপ্লবে সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি – DesheBideshe

জুলাই বিপ্লবে সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি – DesheBideshe

রাজশাহী, ২৭ মার্চ – জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার আইন অনুযায়ী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা এখন পুলিশের প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। বিদেশি বিনিয়োগ পুনরায় আকৃষ্ট করতে হলে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরিহার্য এবং এ ক্ষেত্রে পুলিশকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি পুলিশ এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মাদকের কারণে দেশের যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। তাই যেকোনো ধরনের উগ্রবাদ দমন এবং মাদক নির্মূল করাকে পুলিশ সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৭ মার্চ ২০২৬



Scroll to Top