
ঢাকা, ২৬ মার্চ – বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী খুব শিগগিরই তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।
এস এম/ ২৬ মার্চ ২০২৬





