বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের উষ্ণ অভিনন্দন – DesheBideshe

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের উষ্ণ অভিনন্দন – DesheBideshe

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের উষ্ণ অভিনন্দন – DesheBideshe

ঢাকা, ২৬ মার্চ – বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকার ও দেশবাসীকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বার্তায় এই অভিনন্দন জানানো হয়। ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে।

পাশাপাশি পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছে। দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর করার বিষয়েও তারা প্রবল আগ্রহ প্রকাশ করেছে। প্রসঙ্গত, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে পরাজিত করেই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

এস এম/ ২৬ মার্চ ২০২৬



Scroll to Top