দেশে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার বিশ্বব্যাপী বিভিন্ন উৎস থেকে কষ্ট করে তেল সংগ্রহ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি বলেন, সরকারের এই প্রচেষ্টার পরও কিছু অসাধু ব্যবসায়ী পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় করে তেল সংগ্রহ করে কালোবাজারে বিক্রির চেষ্টা করছে, যা বাজার ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে।
প্রতিমন্ত্রী আরও জানান, এ ধরনের অনিয়ম রোধে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করার আহ্বান জানান, যাতে বাজারে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়।




