ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ১৫ দফা শান্তি পরিকল্পনা, ইরান বলছে লড়াই চলবে | চ্যানেল আই অনলাইন

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ১৫ দফা শান্তি পরিকল্পনা, ইরান বলছে লড়াই চলবে | চ্যানেল আই অনলাইন

ইরান যুদ্ধ শেষ করতে ১৫ দফা শান্তি পরিকল্পনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ইতি টানতে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার খবরকে ভুয়া উল্লেখ করে আক্রমণের মাত্রা বাড়িয়েছে ইরান। যুদ্ধে পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে চীন। দুই পক্ষ সম্মত হলে শান্তি আলোচনার আয়োজনে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সাদী মাহমুদের রিপোর্ট।

Scroll to Top