সিনিয়র সহকারী সচিব পদে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তার পদোন্নতি

সিনিয়র সহকারী সচিব পদে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তার পদোন্নতি

সিনিয়র সহকারী সচিব পদে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তার পদোন্নতি

ঢাকা, ২৫ মার্চ – বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

মঙ্গলবার, ২৪ মার্চ রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এই পদোন্নতির ফলে কর্মকর্তারা এখন থেকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন ও ভাতা গ্রহণ করবেন। এই গ্রেডের আর্থিক পরিমাণ ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

সরকারি কর্ম কমিশন বা পিএসসির অধীনে অনুষ্ঠিত সিনিয়র স্কেল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকেই মূলত এই পদোন্নতির আওতায় আনা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এই ২৬৪ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ইমেইলের মাধ্যমে যোগদান সম্পন্ন করবেন। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতি পাওয়া এই কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলেই নিজ নিজ দায়িত্ব পালন করে যাবেন।

এনএন/ ২৫ মার্চ ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সিনিয়র সহকারী সচিব পদে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তার পদোন্নতি first appeared on DesheBideshe.

Scroll to Top