ফের বিয়ে করলেন বাদশা, পাত্রী কে?

ফের বিয়ে করলেন বাদশা, পাত্রী কে?

‘টাটিরি’ গান নিয়ে বিতর্কের মাঝেই দ্বিতীয়বার বিয়ে করলেন ভারতীয় র‍্যাপার বাদশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গায়কের বিয়ের মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও। গত কয়েকদিন ধরেই তার সদ্য মুক্তি পাওয়া ‘তাতেরি’ গান নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে যখন আইনি সমস্যা ক্রমেই বেড়ে চলছে, তখনই তার সঙ্গে মেয়ের বিয়ের কথা জানালেন অভিনেত্রী ইশা রিকির মা পুনম রিকি।

ফের বিয়ে করলেন বাদশা, পাত্রী কে?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ মার্চ) ইশার মা পুনম রিকি তার সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেন। সেই সঙ্গে আপলোড করেন বিয়ের মুহূর্তের একাধিক ভিডিও। ক্যাপশনে নবদম্পতিকে আর্শীবাদ ও নতুন জীবনের শুভেচ্ছা জানান তিনি।

বিয়ের ছবি ও ভিডিও প্রকাশের পরপরই দ্রুত তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যেখানে দেখা যাচ্ছে, দুই পরিবারের উপস্থিতিতে নববধূর সঙ্গে বিয়ের রীতি পালন করছেন বাদশা।

দ্বিতীয় বিয়ে করা বাদশার পাত্রী পাঞ্জাবের পরিচিত অভিনেত্রী ইশা রিকি। ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন ইশা। তবে জনপ্রিয়তা পান ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’ সিনেমার মাধ্যমে।

২০২১ সালে একে অন্যের প্রেমে পড়েন বাদশা ও ঈশা। প্রথমে বন্ধুর পার্টিতে পরিচয় থেকে ভালোলাগা এরপর একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। সময়ের স্রোতে সে সম্পর্ক গড়ায় ভালোবাসায়। সম্পর্কের ৪ বছর পর তাই বিয়ের সিদ্ধান্ত নেন এ জুটি।

গায়ক বাদশার প্রথম স্ত্রীর নাম জেসেমি গ্রেস ম্যাসি সিং। ২০২০ সালে তাদের সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। সে ঘরে গায়কের একটি কন্যা সন্তান রয়েছে।

ইরান যুদ্ধের জন্য প্রতিরক্ষামন্ত্রী দায়ী: ট্রাম্প

এদিকে বাদশা ও ইশার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই জুটি।

Scroll to Top