দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল | চ্যানেল আই অনলাইন

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল | চ্যানেল আই অনলাইন

নিরাপত্তা পরিস্থিতির কারণে দর্শকবিহীন গ্যালারিতে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম সংস্করণ। রোববার এ তথ্য জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

এবারের আসর শুধু দর্শকহীনই থাকছে না, বরং যাতায়াত ও জ্বালানি সাশ্রয়ে টুর্নামেন্টের পরিধিও কমিয়ে আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী আসরের সব ম্যাচ হবে শুধু করাচি ও লাহোরে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনচলাচল সীমিত রাখতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।

আগামী ২৬ মার্চ শুরু হতে চলা টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল, ম্যাচ হবে মোট ৪৪টি। শুরুতে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদ-এই ছয় শহরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল।

পিসিবি প্রধান আরও জানিয়েছেন, যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হয় এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়, তবে টুর্নামেন্টের শেষের দিকে দর্শকদের মাঠে ফেরার অনুমতি দেয়া হতে পারে।

Scroll to Top