দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত, দুটি তদন্ত কমিটি

দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত, দুটি তদন্ত কমিটি

এই দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাউন লাইন (চট্টগ্রামমুখী লাইন) দিয়ে একটি মেইল ট্রেন চলাচল করেছে। আজ সকাল সোয়া ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এলে দুই দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ৯টার দিকে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেন। এই মাত্র ট্রেনের মুখ থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। দ্রুতই ট্রেনের উদ্ধারকাজ শেষ হবে।

এর আগে সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা রেলস্টেশন থেকে টু ডাউন (চট্টগ্রাম মেইল) চট্টগ্রাম অভিমুখে ছেড়ে গেছে। ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাকবলিত এলাকা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার অতিক্রম করে ট্রেনটি।

গতকাল শনিবার রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে সাত পুরুষ, দুই নারী ও তিন শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।

Scroll to Top