২১ বছর বয়সেই ৩০০ কোটির মালিক অভিনেত্রী, আয়ের উৎস কী?

২১ বছর বয়সেই ৩০০ কোটির মালিক অভিনেত্রী, আয়ের উৎস কী?

২১ বছর বয়সেই প্রায় ৩০০ কোটির সম্পদের মালিক ভারতের টেলিভিশন ও ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ জান্নাত জুবের রহমানি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে অল্প বয়সেই এই সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি।

২১ বছর বয়সেই ৩০০ কোটির মালিক অভিনেত্রী, আয়ের উৎস কী?

মাত্র ৫ বছর বয়সে অভিনয়ে পা রাখেন জান্নাত। তবে অভিনেত্রী জান্নাত জুবের রহমানি মাত্র সাত বছর বয়সে ‘চাঁদ কে পার চলো’ নামের হিন্দি সিরিয়ালে কাজের বড় সুযোগ পান। এরপর একে একে ‘ফুলওয়া’, ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’, ‘কাশি’, ‘মহাকুম্ভ’ এর মত একাধিক জনপ্রিয় সিরিয়ালে নিজের অভিনয়ের ছাপ রেখে দর্শকের মন জয় করেন।

তবে শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ থাকেননি তিনি। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপট দেখিয়েছেন। ইউটিউব, মিউজিক ভিডিও এবং বিশেষ করে ইনস্টাগ্রামে তার বিপুল অনুসারী রয়েছে, যা তাকে ভারতের অন্যতম জনপ্রিয় তরুণ তারকায় পরিণত করেছে।

জান্নাতের আয়ের বড় উৎসগুলোর মধ্যে রয়েছে, টিভি সিরিয়ালে অভিনয় (প্রতি পর্বে প্রায় ১০-২০ লাখ রুপি,রিয়ালিটি শো, বিশেষ করে ‘খতরোঁ কে খিলাড়ি ১২’তে অংশগ্রহণ (প্রতি পর্বে প্রায় ১৮ লাখ রুপি), ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও বিজ্ঞাপন,স্পনসরড সোশ্যাল মিডিয়া কনটেন্ট,ইউটিউব থেকে আয়।

এই বহুমুখী আয়ের উৎসই তাকে অল্প বয়সে শত কোটি টাকার মালিক করেছে। পাশাপাশি তার সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়িও।

আরও পড়ুনঃ

ঈদে ফেসবুকে যে বার্তা দিলেন শাকিব খান

বর্তমানে ছোট পর্দা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম সবখানেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জান্নাত। ব্যক্তিগত জীবনে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ফয়সালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও শোনা যায়।

শৈশবের স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং সময়োপযোগী সিদ্ধান্ত এই তিনের সমন্বয়েই গড়ে উঠেছে জান্নাত জুবের রহমানির সাফল্যের গল্প।

Scroll to Top