ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ২০ মার্চ – ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ না নেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন করতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় ন্যাটোর সদস্য দেশগুলোকে তিনি কাপুরুষ বলে আখ্যায়িত করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ মাত্র। তার মতে পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে ন্যাটো যোগ দিতে চায়নি।

ট্রাম্প দাবি করেন লড়াইটিতে সামরিকভাবে জয় অর্জিত হয়েছে এবং সেখানে তাদের জন্য ঝুঁকির পরিমাণ ছিল খুবই কম। অথচ এখন ন্যাটো তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে যা তারা দিতে বাধ্য হচ্ছে।

ট্রাম্প আরও লিখেছেন হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তারা কোনো সাহায্য করতে রাজি নয়। তার মতে এটি একটি সাধারণ সামরিক কৌশল মাত্র এবং তেলের বর্তমান উচ্চমূল্যের মূল কারণও এটি।

মিত্রদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন অত্যন্ত কম ঝুঁকিতে এই কাজ করা তাদের জন্য খুবই সহজ ছিল।

ন্যাটোর সদস্য দেশগুলোকে কাপুরুষের দল উল্লেখ করে তিনি জানান যে যুক্তরাষ্ট্র বিষয়টি মনে রাখবে।

এনএন/ ২০ মার্চ ২০২৬



Scroll to Top