সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর – DesheBideshe

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর – DesheBideshe

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর – DesheBideshe

রিয়াদ, ২০ মার্চ – সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুক্রবার এই ধর্মীয় উৎসব উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের বিভিন্ন মসজিদেও ঈদের বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে।

তবে যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু দেশে এবার উন্মুক্ত ঈদগাহে নামাজের আয়োজন বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশেও আজ ঈদ উদযাপিত হচ্ছে।

অন্যদিকে এশিয়ার অনেক দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া এবং মরক্কো।

এনএন/ ২০ মার্চ ২০২৬



Scroll to Top