ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান – DesheBideshe

ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান – DesheBideshe

ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান – DesheBideshe

তেহরান, ১৮ মার্চ – ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বার্তায় বলেন, প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহসহ তাদের পরিবারের সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত।

এর আগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। ইসরায়েল দাবি করেছিল যে তারা রাতভর এক অভিযান চালিয়ে ইসমাইল খাতিবকে হত্যা করেছে।

এদিকে তেহরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাজার হাজার মানুষের উপস্থিতিতে দেশটির শীর্ষ এই দুই কর্মকর্তার জানাজা সম্পন্ন হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, তেহরানে আয়োজিত শোকসভায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাজার হাজার সাধারণ মানুষ সমবেত হয়ে তাদের শেষ শ্রদ্ধা জানান।

দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধানকে হত্যার ২৪ ঘণ্টা পার না হতেই গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করে ইসরায়েল। মঙ্গলবার রাতে এক হামলায় তিনি নিহত হন বলে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন। ইসরায়েলের এই দাবি সত্যি হলে গত দুই দিনের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এটি তৃতীয় বড় ধরনের হত্যাকাণ্ডের ঘটনা। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হন।

এনএন/ ১৮ মার্চ ২০২৬



Scroll to Top