জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত, সেগুলো বাস্তবায়ন করা হবে: ফখরুল – DesheBideshe

জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত, সেগুলো বাস্তবায়ন করা হবে: ফখরুল – DesheBideshe

জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত, সেগুলো বাস্তবায়ন করা হবে: ফখরুল – DesheBideshe

ঢাকা, ১৮ মার্চ – জুলাই জাতীয় সনদের যে বিষয়গুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একমত পোষণ করেছিল, সরকার পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি উল্লেখ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর মধ্যে কেবল সেই বিষয়গুলোই প্রাধান্য পাবে যেগুলোতে বিএনপির নীতিগত সম্মতি রয়েছে।

বুধবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল দাবি করেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই তাদের নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ নিতে শুরু করেছে। তিনি মন্তব্য করেন যে, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, ঠিক তখনই কোনো না কোনো বৈশ্বিক সংকট দেখা দেয়। এবারও সরকার গঠনের পরপরই ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাতের মতো একটি বড় সংকট বিশ্বজুড়ে তৈরি হয়েছে। তা সত্ত্বেও বর্তমান সরকারের যোগ্য ও দক্ষ পরিচালনার কারণে দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের কোনো সংকট সৃষ্টি হয়নি এবং এর মূল্যও বৃদ্ধি পায়নি।

সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বিএনপি মহাসচিব দলীয় কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নিশ্চিত করেন যে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। চলতি বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

সরকারের এক মাসের কার্যক্রমের সামগ্রিক মূল্যায়ন করতে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সরকারের প্রতিটি ক্ষেত্রেই তারা সাফল্যের চিত্র দেখতে পাচ্ছেন। দেশের অর্থনীতিকে পুনরায় স্থিতিশীল ও শক্তিশালী করে গড়ে তোলাই এখন বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন।

এনএন/ ১৮ মার্চ ২০২৬



Scroll to Top