রাস্তায় হেনস্তার শিকার টেলিভিশন অভিনেত্রী জান্নাত

রাস্তায় হেনস্তার শিকার টেলিভিশন অভিনেত্রী জান্নাত

ব্যস্ত রাস্তায় সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎই সেই দৃশ্য বদলে যায় ভয়াবহতায়। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জান্নাত জুবায়ের একদল দুষ্কৃতীর হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই আয়ান জুবায়ের।

রাস্তায় হেনস্তার শিকার টেলিভিশন অভিনেত্রী জান্নাত

ঘটনার সূত্রপাত হয় একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি জান্নাতের গাড়ির ওপর চড়াও হয়। শুধু মৌখিক নয়, পরিস্থিতি দ্রুতই সহিংসতায় রূপ নেয় জান্নাত ও তার ভাইকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগও উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জান্নাত দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও রক্ষা পাননি। অভিযোগ, হামলাকারীরা নিজেদের গাড়ি নিয়ে তার গাড়িটিকে তাড়া করতে শুরু করে। দীর্ঘ সময় ধরে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দুই ভাইবোন।

ঘটনার পর জান্নাতের প্রতিনিধিরা জানান, পুরো বিষয়টি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তারা প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন দিনের আলোয়, জনসমক্ষে একজন তারকা যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ইতিমধ্যেই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। এদিকে, খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জান্নাতের ভক্তরা। অনেকেই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Scroll to Top