জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই – DesheBideshe

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই – DesheBideshe

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই – DesheBideshe

ঢাকা, ১৭ মার্চ – দেশের অভিনয় জগতের পরিচিত মুখ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখা এই অভিনেতা একসময় ছোট পর্দা ও বড় পর্দায় নিয়মিত দাপিয়ে বেড়িয়েছেন। নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি অনায়াসেই দর্শকহৃদয় জয় করেছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে টেলিভিশন নাটকে তাকে খুব একটা নিয়মিত দেখা না গেলেও তিনি জনপ্রিয় বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। রেডিও ভূমির প্রাতিষ্ঠানিক দায়িত্ব সামলাতেই তিনি বেশি ব্যস্ত থাকতেন।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

শামস সুমনের দীর্ঘ ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু দর্শকনন্দিত চলচ্চিত্র। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে তৌকীর আহমেদ পরিচালিত জয়যাত্রা, বিদ্রোহী পদ্মা, নমুনা, হ্যালো অমিত, আয়না কাহিনী, প্রিয়া তুমি সুখী হও, মন জানেনা মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া এবং চোখের দেখা।

বিশিষ্ট এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীরা।

এনএন/ ১৭ মার্চ ২০২৬



Scroll to Top