ঈদে ‎টিনএজারদের পোশাকের রং ও কাট

ঈদে ‎টিনএজারদের পোশাকের রং ও কাট

কিশোর-কিশোরীরা অন্য সময়ে খুব বেশি অনুষঙ্গ ব্যবহার করে না। তবে ঈদের সাজ সম্পূর্ণ করতে অনুষঙ্গের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কিশোরীরা পরতে পারে হালকা ঝুমকা, ছোট হুপ ইয়াররিং বা মুক্তার গয়না। হাতে থাকতে পারে ব্রেসলেট বা ঘড়ি।

‎চুলের সাজ নিয়ে টিনএজ মেয়েরা বেশ সচেতন। খোলা চুল, পনিটেল, হাফ পনিটেল, দুই পাশে খোঁপা কিংবা এক পাশে টুইস্ট করা চুলে মানিয়ে যাবে। চুলে ব্যবহার করতে পারে নানা ধরনের ক্লিপ। ত্বক এমনিতেই সতেজ থাকায় খুব বেশি মেকআপের প্রয়োজন হয় না। তারপরও ঈদের দিন হালকা বেজ, টিন্টেড লিপবাম আর সামান্য মাসকারা দিয়েই সম্পূর্ণ হতে পারে সাজ।

‎কিশোরেরা ঘড়ি, স্মার্ট ঘড়ি কিংবা সানগ্লাস ব্যবহার করতে পারে। জুতার ক্ষেত্রে কেডস, স্নিকার্স বা লেদারের স্যান্ডেল ভালো হবে। একটু বোহো লুকে থাকতে চাইলে মিনিমাল চেইন বা ব্রেসলেট পরতে পারো।

Scroll to Top