হরমুজ প্রণালি খোলা রাখার উপায়! | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালি খোলা রাখার উপায়! | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে সদস্য দেশগুলো আলোচনা করবে-এমনটাই জানিয়েছেন ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস।

রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এরাবিক এই প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে কালাস ব্যাখ্যা করেন, “আমাদের নিজেদের স্বার্থেই হরমুজ প্রণালি খোলা রাখা প্রয়োজন।”

বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়।

কিন্তু সাম্প্রতিক এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালি দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই পথ নিরাপদ করতে যদি মার্কিন মিত্ররা সাহায্য না করে, তবে তা “নেটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে।”

গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার “বিশ্বব্যাপী জাহাজ চলাচল স্বাভাবিক করতে” হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

Scroll to Top