পুলিশের উচ্চ পদে রদবদল | চ্যানেল আই অনলাইন

পুলিশের উচ্চ পদে রদবদল | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধান পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের এডিশনাল আইজি সরদার নুরুল আমিন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের এডিশনাল আইজি মোসলেহ উদ্দিন আহমেদ।

এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ।

Scroll to Top