অস্কারের মঞ্চে গাজা ও ইরানে হামলার প্রতিবাদ জানালেন তারকারা – DesheBideshe

অস্কারের মঞ্চে গাজা ও ইরানে হামলার প্রতিবাদ জানালেন তারকারা – DesheBideshe

অস্কারের মঞ্চে গাজা ও ইরানে হামলার প্রতিবাদ জানালেন তারকারা – DesheBideshe

লস অ্যাঞ্জেলেস, ১৬ মার্চ – লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং গাজায় গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতারা। যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে লাল গালিচাকে প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নেন তারকারা। অনুষ্ঠান চলাকালীন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমের পোশাকে দুটি পিন দেখা যায়।

একটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল যুদ্ধকে না এবং অপরটিতে ফিলিস্তিনকে মুক্ত করো। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণার সময় তিনি যখন যুদ্ধকে না এবং ফিলিস্তিনকে মুক্ত করো বলে স্লোগান দেন তখন উপস্থিত দর্শকরা তুমুল করতালিতে পুরো মিলনায়তন মুখরিত করে তোলেন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়োজনের ৯৮তম আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।

এস এম/ ১৬ মার্চ ২০২৬



Scroll to Top