আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ ও সুরকার এস আই শহীদ—এই দুই বন্ধুর পাঁচটি নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে। ঈদের এই বিশেষ আয়োজনে গানগুলো প্রকাশ করছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।
এই লেবেল থেকে প্রকাশিত হতে যাওয়া গানগুলোর মধ্যে রয়েছে এফ এ সুমনের কণ্ঠে ‘দিলের টুকরো’। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ, সুর করেছেন এস আই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন রেইল আশিক।
এছাড়া কিশোর পলাশের কণ্ঠে আসছে ‘আজকে বন্ধুর গায়ে হলুদ’। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ, সুর করেছেন এস আই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব।
মাটি রহমানের গাওয়া ‘তোরে চিনতে পরাণ পাখি’ গানটির কথাও লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। গানটির সুর করেছেন এস আই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন ইফতেখার লেলিন।
এদিকে মোত্তাজের কণ্ঠে আসছে ‘নারে না বন্ধু’। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ, সুর করেছেন এস আই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন মোহাম্মদ রাফি।
অন্যদিকে নিশানের গাওয়া ‘সাধু সাধু চেহারা’ গানটির কথাও লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। গানটির সুর করেছেন এস আই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন মারুফ চৌধুরী।
এ প্রসঙ্গে সুরকার এস আই শহীদ বলেন, ঈদকে সামনে রেখে একসঙ্গে পাঁচটি গান প্রকাশিত হওয়া তার জন্য আনন্দের বিষয়। প্রতিটি গানে ভিন্ন ভিন্ন আবহ ও সুরের বৈচিত্র্য রাখার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ বলেন, ঈদের আনন্দকে সামনে রেখে গানগুলো লেখা হয়েছে। ভিন্ন ভিন্ন গল্প ও অনুভূতি নিয়ে তৈরি এসব গান শ্রোতাদের ভালো লাগবে বলেই তিনি আশা করছেন।
ঈদ উপলক্ষে গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করবে জি সিরিজ।



