সেই জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

সেই জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে দলীয় এক সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেওয়াকালে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মোহাম্মদ জনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেই জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ জনির চিকিৎসার জন্যে ইতোমধ্যে প্রচুর অর্থ ব্যয় করেছে তার পরিবার। কিন্তু ‘বর্তমানে জনির পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছেনা’- এমন খবর শোনার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় মোহাম্মদ জনির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জনির শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি টাঙ্গাইলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে মোহাম্মদ জনি ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে ছিলেন। সেখানেই মারাত্মক আহত হয়েছিলেন জনি।

Scroll to Top