সংবিধানের দোহাই দিয়ে গণরায়ের বিপক্ষে বিএনপি : নাহিদ ইসলাম

সংবিধানের দোহাই দিয়ে গণরায়ের বিপক্ষে বিএনপি : নাহিদ ইসলাম

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (১৫ মার্চ) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংবিধানের দোহাই দিয়ে গণরায়ের বিপক্ষে বিএনপি : নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে দুই-তৃতীয়াংশ আসন নিয়েছে, যেন বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে তারা বাধা দিতে পারে। এ সময় তিনি গণভোটের বিষয়ে সরকারের অবস্থান ও ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ সময় দেলোয়ার হোসেন সাঈদীসহ কথিত বিচারিক হত্যাকাণ্ডের বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Scroll to Top