
তেহরান, ১৫ মার্চ – চলমান সংঘাতের ১৬তম দিনে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ ৪৩৩ এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। তবে এই হামলার ফলে লক্ষ্যবস্তুগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ওই বিবৃতিতে প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক পদক্ষেপের জবাব দিতেই ইরান এই ধরনের পাল্টা হামলা জোরদার করেছে।
এস এম/ ১৫ মার্চ ২০২৬





