প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে আমির খানের ৬১তম জন্মদিন উদ্‌যাপন – DesheBideshe

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে আমির খানের ৬১তম জন্মদিন উদ্‌যাপন – DesheBideshe

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে আমির খানের ৬১তম জন্মদিন উদ্‌যাপন – DesheBideshe

মুম্বাই, ১৫ মার্চ – বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ঘরোয়া আয়োজনে নিজের ৬১তম জন্মদিন উদ্‌যাপন করেছেন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কেক কাটার এই আয়োজনের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৪ মার্চ ব্যক্তিগত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রথম প্রাক্তন স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরি স্প্র্যাট। একইসঙ্গে আমির খানের সন্তানরাও এই আয়োজনে অংশ নেন।

কেক কাটার সময় প্রাক্তন দুই স্ত্রী এবং প্রেমিকাকে কেক খাইয়ে দেওয়ার একটি দৃশ্য নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই প্রাক্তন স্ত্রী, বর্তমান প্রেমিকা এবং সন্তানদের নিয়ে এমন সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পারিবারিক সম্পর্কের এমন বন্ধুত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। অন্যদিকে অনেকেই তার একাধিক বিয়ে ও সম্পর্ক নিয়ে সমালোচনাও করেছেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তকে ভালোবেসে বিয়ে করেন আমির খান। তাদের সংসারে মেয়ে ইরা খান এবং ছেলে জুনায়েদ খানের জন্ম হয়। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০৫ সালের ৮ ডিসেম্বর তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় ছেলে আজাদ রাও খান। ২০২১ সালের ৩ জুলাই কিরণের সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে তিনি গৌরি স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন।

এস এম/ ১৫ মার্চ ২০২৬



Scroll to Top