সিলেটে রেকর্ড বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড জনপদ

সিলেটে রেকর্ড বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড জনপদ

সিলেটে ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত চলা এই প্রাকৃতিক দুর্যোগে নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে। ভেঙে পড়েছে গাছের ডালপালা। ফলে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগে মারাত্মক বিঘ্ন হয়েছে।

সিলেটে রেকর্ড বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড জনপদ

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে ২৪ ঘণ্টায় ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী তিন ঘণ্টায় আরও ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের উপসহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীরা জানিয়েছেন, ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যাওয়ায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনেক পরিবারকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। ভিজে নষ্ট হয়েছে ঘরের যাবতীয় আসবাবপত্র। বিভিন্ন স্থানে গাছ ভেঙে রাস্তা ও বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় যোগাযোগ ও সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কানাইঘাট উপজেলার একটি ভিডিওতে ঝড়ে ঘরের টিন উড়ে যাওয়ার পর এক শিশুর আতঙ্কিত হওয়ার দৃশ্য জনমনে নাড়া দিয়েছে। এছাড়া নগরীর চৌকিদেখি এলাকায় ট্রান্সমিটারের পাশে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিভ্রাট চরমে।

আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আইনি নোটিশ

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়ও সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Scroll to Top