কুয়েতে ইটালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ইটালির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে ইটালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ওই ঘাঁটি ব্যবহার করে ইটালি।
এই হামলার ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।