যে কারণে মাঠে নামেননি মেসি, জয় পায়নি মিয়ামিও | চ্যানেল আই অনলাইন

যে কারণে মাঠে নামেননি মেসি, জয় পায়নি মিয়ামিও | চ্যানেল আই অনলাইন

ক্যারিয়ারে ৯০০তম গোল থেকে ১টি পেছনে আছেন লিওনেল মেসি। এর জন্য অপেক্ষা বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে গোলশূন্য ড্র ছিল। রোববার মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে তাকে রাখাই হয়নি স্কোয়াডে, অবশ্য ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে ইন্টার মিয়ামি।

ইংলিশ গণমাধ্যমে খবর, মেসি এবং স্বদেশী সতীর্থ রদ্রিগো ডে পল কোনরকম চোটে নেই। ন্যাশভিলের বিপক্ষে দ্বিতীয় লেগের আগে মেসি এবং ডে পলকে বিশ্রাম দেয়া হয়েছে।

মেসিবিহীন ম্যাচে গোলের দেখা পায়নি মিয়ামি। শার্লটের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে।

মিয়ামির কোচ এবং মেসির স্বদেশি সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘আমরা এমন কোন দল নই যে কোন প্রতিযোগিতায় খেলব তা বেছে নেব। আমাদের সবগুলোতেই অংশগ্রহণ করতে হবে।’

‘স্পষ্টতই, চ্যাম্পিয়ন্স কাপই একমাত্র প্রতিযোগিতা যেখানে সব ক্লাব সাধারণত খেলতে চায়, তবে আমরা এটা মিস করতাম। এটি আমাদের সকলের জন্য প্রচুর রোমাঞ্চ তৈরি করে। এখন আমাদের একটি বিষয় মেনে নিতে হবে, তা হল এটিকে একটি আবেগে পরিণত না করা। রোমাঞ্চিত হওয়া এক জিনিস, উন্মাদ হওয়া অন্য জিনিস।’

Scroll to Top