ট্রাম্পের উপদেষ্টার ভিসা বাতিল করল ব্রাজিল

ট্রাম্পের উপদেষ্টার ভিসা বাতিল করল ব্রাজিল

আইসিইউতে বলসোনারো

নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনোরা। তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতালের এক মেডিকেল নোটে এ তথ্য জানানো হয়েছে।

৭০ বছর বয়সী বলসোনারোকে শুক্রবার ভোরে জ্বর, কাঁপুনি এবং অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। ওই নোটে আরও জানানো হয়েছে যে, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

ব্রাসিলিয়ায় চিকিৎসকদের একজন ব্রাসিল কাইয়াদো সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে অন্তত আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে।

সাবেক প্রেসিডেন্টের বড় ছেলে সেনেটর ফ্ল্যাভিও বলসোনারো এক্সে এক পোস্টে লিখেছেন, বলসোনারোর জীবন পরিকল্পিতভাবে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।

Scroll to Top