বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় পার্লামেন্ট। আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানিয়েছে ভারতীয় পার্লামেন্টে।

সংবাদমাধ্যম প্রেস ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, সম্পত্তি, ব্যবসা এবং ধর্মীয় স্থানসহ তাদের বিরুদ্ধে যে কোনো হামলার ঘটনা ভারতের সরকার ক্রমাগত পর্যবেক্ষণ করছে।

মন্ত্রী আরও জানান, মানবাধিকার সংস্থাগুলোর পাওয়া তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাংলাদেশ জুড়ে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে।

Scroll to Top