আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: রাষ্ট্রপতি – DesheBideshe

আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: রাষ্ট্রপতি – DesheBideshe

আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: রাষ্ট্রপতি – DesheBideshe

ঢাকা, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্তব্য করেছেন যে ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় রেখে গিয়েছিল।

বৃহস্পতিবার ১২ মার্চ সংসদে দেওয়া ওই ভাষণে তিনি বলেন পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

রাষ্ট্রপতির মতে দেশে দুর্নীতি দমনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের একটি ইতিবাচক ট্র্যাক রেকর্ড রয়েছে। তিনি উল্লেখ করেন ২০০১ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার সরকার দুর্নীতি দমনে কঠোর হয় এবং এর ধারাবাহিকতায় ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করা হয়। এসব উদ্যোগের ফলেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার তকমা থেকে মুক্তি পেয়েছিল এবং ২০০৬ সালের অক্টোবরের আগেই আন্তর্জাতিক অঙ্গনে এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে স্বীকৃতি পেতে শুরু করেছিল।

অধিবেশনে রাষ্ট্রপতি আরও বলেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে একটি জবাবদিহিমূলক সরকার এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ খাতগুলো পুনর্গঠনের উদ্দেশ্যে ইতিমধ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

বর্তমান সরকারের ক্ষেত্রেও দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে প্রথম ও প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।

এনএন/ ১২ মার্চ ২০২৬



Scroll to Top