গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান নাগরিক মনিকার বিরুদ্ধে মামলা

গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান নাগরিক মনিকার বিরুদ্ধে মামলা

‎প্রকাশ্যে এক পথচারীকে মারধর ও হয়রানি করার অভিযোগে রাশিয়ান-বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান নাগরিক মনিকার বিরুদ্ধে মামলা

‎বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এই মামলাটির আবেদন করেন।

‎আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তে করে আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

‎বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম (সুমন) এতথ্য নিশ্চিত করেন।

‎মামলার অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ আনুমানিক বিকেল ৪ টায় গুলশান-২ রয়েল ব্লু প্লাজার অপজিট চার রাস্তার মোড়ে এক নিরীহ বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আসামি টিকটক করার এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনে আসামির গায়ে লাগে।

সেই সময় আসামি বিনা উসকানিতে ও অন্যায়ভাবে ওই বৃদ্ধ পথচারীর উপর আক্রমণ করেন। তার কাছে থাকা ব্যাগ ছুড়ে মারে ও শারীরিকভাবে আঘাত করে মারধর করে। এর ফলে তিনি শারীরিক ও মানসিকভাবে অপমানিত ও আঘাতপ্রাপ্ত হয়।

‎এছাড়া আসামি ইচ্ছাকৃতভাবে ওই ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

‎ওই পথচারীকে অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Scroll to Top