ইরানের নেতৃত্বে পরিবর্তন চান ট্রাম্প, তালিকায় রয়েছে একাধিক পছন্দের নাম – DesheBideshe

ইরানের নেতৃত্বে পরিবর্তন চান ট্রাম্প, তালিকায় রয়েছে একাধিক পছন্দের নাম – DesheBideshe

ইরানের নেতৃত্বে পরিবর্তন চান ট্রাম্প, তালিকায় রয়েছে একাধিক পছন্দের নাম – DesheBideshe

ওয়াশিংটন, ৬ মার্চ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামোর পরিবর্তন চেয়েছেন এবং তিনি জানিয়েছেন যে দেশটির ভবিষ্যৎ পরিচালনার জন্য বেশ কয়েকজন ‘ভালো নেতা’র নাম তার বিবেচনায় রয়েছে।

বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন যে তারা সেখানে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ পরিষ্কার করতে চান এবং এমন কাউকে ক্ষমতায় দেখতে চান না যিনি ১০ বছর ধরে ধীরে ধীরে নতুন করে কাঠামো গড়ে তুলবেন।

ট্রাম্প দাবি করেছেন ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তার পছন্দের তালিকায় কয়েকজন সম্ভাব্য ব্যক্তির নাম আছে। তবে নিরাপত্তার স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে তার পছন্দের ব্যক্তিরা যেন নিরাপদে থাকেন বা বেঁচে থাকেন সেদিকেও তিনি সজাগ দৃষ্টি রাখছেন।

ট্রাম্প নিশ্চিত করেন যে তারা ওই নির্দিষ্ট ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন। এর আগে গত শনিবারও এনবিসি নিউজকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তখন ট্রাম্প বলেছিলেন যে ভবিষ্যতে ইরানের নেতৃত্বে কে আসবেন তা নিয়ে তিনি নিশ্চিত নন তবে এক পর্যায়ে ইরানের কর্মকর্তারা হয়তো তাকে ফোন করে তার পছন্দ জানতে চাইবেন। তিনি অবশ্য জানিয়েছিলেন যে ওই মন্তব্যটি তিনি আংশিক কৌতুক করেই বলেছিলেন।

এদিকে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি স্থল হামলা চালায় তবে তার জবাব দিতে তেহরান প্রস্তুত। এই মন্তব্যের জবাবে ট্রাম্প ইরানে স্থল অভিযানের সম্ভাবনা নাকচ করে দেন।

তিনি বলেন এই ধরনের বক্তব্য অর্থহীন এবং তিনি স্থল হামলার কথা ভাবছেন না কারণ এটি সময়ের অপচয় হবে। ট্রাম্প দাবি করেন ইরান তাদের নৌবাহিনীসহ সামরিক সক্ষমতার অনেক কিছুই হারিয়েছে। তবে তিনি একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন যে ইরানের ওপর হামলার গতি ও তীব্রতা অব্যাহত থাকবে।

এম ম/ ৬ মার্চ ২০২৬



Scroll to Top