ইরান উত্তেজনায় পাঁচদিন বন্ধ থাকার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর পুনরায় খোলা হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দরটি ২৮ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে এথেন্স থেকে একটি বিশেষ বিমান প্রথমে বিমানবন্দরে অবতরণ করে। এতে বিভিন্ন দেশে আটকে থাকা ইসরায়েলি নাগরিকরা দেশে ফিরেছেন।
ইসরায়েলি এয়ারলাইন্সের ধারণা, বিমানবন্দর বন্ধ হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক লাখ ইসরায়েলি নাগরিক আটকে পড়েছেন।
নিরাপত্তা বিষয়ক কারণে পুরো এয়ারস্পেস একসাথে খোলা হয়নি; বরং ধাপে ধাপে বিমানবন্দর কার্যক্রম শুরু করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



