তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত – DesheBideshe

তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত – DesheBideshe

তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত – DesheBideshe

ঢাকা, ৪ মার্চ – মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রেষণে নিয়োগ পাওয়া ওই তিন কর্মকর্তা হলেন মেজর জেনারেল নাসিম পারভেজ, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এবং মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল নাসিম পারভেজ সর্বশেষ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এর আগে রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ছিলেন এবং গত ২৬ ফেব্রুয়ারি তাকে লজিস্টিকস এরিয়ার জিওসি করা হয়েছিল।

অন্যদিকে, মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্বের অংশ হিসেবে এখন তারা কূটনৈতিক মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এনএন/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top