যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া ও ইরানী জনগণের প্রতি সমবেদনা জানাতে ঢাকাস্থ ইরানী দূতাবাসের খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
আজ বুধবার ৪ মার্চ এই শোক বইতে স্বাক্ষর করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এবং নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী ।
এ সময় তারা বাংলাদেশে থাকা ইরানী প্রতিনিধি দলের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের ইরানী কালচারাল কাউন্সিলর রেজা মীর মোহাম্মদী এর সঙ্গে এই বৈঠকে চলমান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে খেলাফত মজলিস নেতৃবৃন্দ নিহত খামেনি ও ইরানী জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


