দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি

দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলার অন্যতম অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি দেশে ফিরেছেন। নেপাল থেকে ফেরার বিষয়টি তিনি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন।

দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি

দেশে ফেরার প্রসঙ্গে তিথি বলেন, অনেকেই অভিযোগ করছেন—আলভী তার স্ত্রীর শেষ দেখা দেখতে আসেননি, গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ছিলেন—এ কথা সঠিক নয়। তিনি জানান, পুরো দলের সঙ্গে ২ মার্চ দেশে ফিরেছেন। ইকরা যেদিন আত্মহত্যা করেন, সেদিনই টিকিটের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। তবে প্রথম দিন টিকিট না পাওয়ায় পরদিন সবার জন্য টিকিটের ব্যবস্থা করে দেশে ফেরেন।

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে সহকর্মী তিথির সঙ্গে আলভীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। ইকরার মৃত্যুর পর তার এক ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, আলভী ও তিথির সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় আলভী, তার মা এবং তিথির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে জাহের আলভীকে।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন বিকেলে তার দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

২০১০ সালের ৯ নভেম্বর গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

Scroll to Top