‘দুজন দুজনকে চড় দিতে গিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে’

‘দুজন দুজনকে চড় দিতে গিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে’

মানিকগঞ্জে একটি ঈদ নাটকের শুটিংয়ে মারধরের শিকার হয়েছেন বলে ফেসবুক লাইভে অভিযোগ করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। তাঁর দাবি, একটি চড়ের দৃশ্যকে কেন্দ্র করে তাঁকে মারধর করেছেন সহশিল্পী তানজিন তিশা।

‘দুজন দুজনকে চড় দিতে গিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে’

ফেসবুক লাইভে এসে অথৈ বলেন, ‘একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে আমার চড় মারার দৃশ্য ছিল। গল্পে তিশার চরিত্রটি পাগলের।

পরিচালক আমাকে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে চড় মারতে হবে। আমি একদমই আলতোভাবে তাকে চড় মারি। কিন্তু ঘটনার পরেই তিশা আপুর মতো সিনিয়র শিল্পী আমাকে পাল্টা চড় মারেন। শুধু তা-ই নয়, শুটিংয়ে সবার সামনে একের পর এক মারেন।’

কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপর বলেন, ‘গতকালও একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে আঘাত দিয়েছেন। আমি কিছু বলিনি। আজ আবার এমন ঘটনা কোনোভাবেই মানতে পারছি না।

তিনি সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে। আমার জীবনে শুটিংয়ে এমন অভিজ্ঞতা কখনো হয়নি। আমি এ ঘটনার বিচার চাই।’
ঘটনা সম্পর্কে নাটকটির পরিচালক রাফাত মজুমদার বলেন, ‘নাটকের একটি দৃশ্যে চড় ছিল।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

চরিত্রের প্রয়োজনে দৃশ্যটি রাখা হয়। দুজন দুজনকে আস্তে করে চড় দিতে গিয়েই হয়তো কেউ বলেছে জোরে লেগেছে। দুজন দুজনকে চড় দিতে গিয়েই ভুল-বোঝাবুঝি হয়েছে। এটা এমন কিছু নয়। এ নিয়েই সামিয়া অথৈ মন খারাপ করে শুটিং ছেড়ে চলে গেছেন। অন্যরা সবাই আছেন।’

Scroll to Top