মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইসলামী আন্দোলনের – DesheBideshe

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইসলামী আন্দোলনের – DesheBideshe

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইসলামী আন্দোলনের – DesheBideshe

ঢাকা, ৩ মার্চ – ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

মঙ্গলবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ইউনুস আহমদ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলার ঘটনা ঘটছে এবং যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি নাগরিকের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে এই যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জ্বালানি সরবরাহসহ বহুমুখী অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সরকারের কাছে বাস্তবভিত্তিক পদক্ষেপ প্রত্যাশা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনএন/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top